গোয়াইনঘাটে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টার দিকে উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ডের বগাইয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত গৃহবধূর নাম হুসনেয়ারা বেগম। আর অভিযুক্ত স্বামীর নাম আবুল কালাম (৪৫)। তিনি ওই গ্রামের মৃত আকদ্দছ আলীর ছেলে। বর্তমানে আবুল কালাম পুলিশের হেফাজতে রয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে হুসনেয়ারা বেগম নিজ ঘরে ভাত রান্না করছিলেন। এ সময় কোনো কথাবার্তা ছাড়াই হঠাৎ আবুল কালাম দা নিয়ে স্ত্রীর ওপর হামলা চালান এবং এলোপাতাড়ি কোপাতে থাকেন। হুসনেয়ারার চিৎকার শুনে প্রতিবেশী কামরুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।
ঘটনার পর স্থানীয় আনসার ভিডিপির ইউনিয়ন দলনেত্রী ও ইউপি সদস্য পিয়ারা বেগম এবং ইউনিয়ন দলনেতা আবু সাইদ অভিযুক্ত আবুল কালামকে আটক করেন। পরে তাকে গোয়াইনঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আহত হুসনেয়ারা বেগমকে প্রথমে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, তার পিঠে এবং ডান হাতের কব্জিতে গভীর জখম রয়েছে। এ ছাড়াও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের পারিবারিক মনোমালিন্য ও কলহের জেরে এই হামলার ঘটনা ঘটেছে।
এদিকে, অভিযুক্ত আবুল কালাম ঘটনার সত্যতা স্বীকার করলেও এক অদ্ভূত দাবি করেছেন। তিনি বলেন, আমার স্ত্রী আমাকে বলেছিল তাকে কোপাতে, তাই তাকে ভয় দেখাতে আমি কুপিয়েছি।
এ তথ্যটি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, অভিযুক্ত স্বামী বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ আটক ২
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ওRead More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ছানু, সম্পাদক হারিছ
Manual1 Ad Code গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতেRead More



Comments are Closed