সিলেটে হাম-উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে উদ্বেগ ছড়াচ্ছে হাম ও রুবেলার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এক বছরের এক শিশু। তার বাড়ি সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলায়।
এ নিয়ে বিভাগে মোট ২০ শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
বৃহস্পতিবার (৭ মে) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত বিভাগে ল্যাব কনফার্মড হাম ও রুবেলার রোগী শনাক্ত হয়েছেন ১৪১ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ২৬৩ জন রোগী।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, সর্বশেষ মারা যাওয়া শিশুটি সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
Related News
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশেRead More
ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩২৪
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed