Main Menu

সিলেটে এসএসসি পরীক্ষার্থী ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে এসএসসি পরীক্ষার্থী মঙ্গলী বিশ্বাস শিউলীর (১৭) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৬ মে) দুপুরে সিলেটের এয়াপোর্ট থানাধীন ছালিয়া নোয়াটিলায় এ ঘটনা ঘটে।

শিউলী এই এলাকার রবীন্দ্র বিশ্বাস (নমশূদ্র)-এর মেয়ে ও সালুটিকরের পিয়াইংগুল কোলিমুল্লা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, ঘটনার সময় শিউলীর বাবা মা বাড়িতে ছিলেন না। দীর্ঘ সময় ঘরের দরাজ বন্ধ দেখে তার দাদার সন্দেহ হয় এবং দরজা ভেঙে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে শিউলীর ঝুরন্ত দেহ দেখতে পান। এসময় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে এয়ারপোর্ট থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশ ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর রহমান।

Share





Related News

Comments are Closed