গোয়াইনঘাটে ভেঙে হেলে রয়েছে লালটিকির ব্রিজ, হাজারো মানুষের ঝুঁকি নিয়ে চলাচল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের লালটিকির ব্রিজ দীর্ঘদিন ধরে সংস্কার ও পুনর্নির্মাণের অভাবে ধ্বংসপ্রায় অবস্থায় পড়ে রয়েছে। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয় হাজারো মানুষকে।
স্থানীয় সূত্রে জানা যায়, একসময় লালটিকির ব্রিজটি এলাকার প্রধান যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো। তবে বছরের পর বছর ধরে কোনো সংস্কার বা পুনর্নির্মাণ না হওয়ায় বর্তমানে সেতুটি প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সেতুর বেশ কয়েকটি অংশ ভেঙে নদীর পানির দিকে হেলে পড়েছে, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
এ সেতুর ওপর নির্ভরশীল আশপাশের কয়েকটি গ্রামের বাসিন্দারা প্রতিদিন নানা ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ। কিন্তু বর্তমানে সেতুর বেহাল অবস্থার কারণে দুর্ভোগে পড়েছেন তারা।
স্থানীয়দের অভিযোগ, বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বিকল্প পথও অনেক সময় অচল হয়ে যায়। এতে যোগাযোগ বিচ্ছিন্নতার পাশাপাশি জরুরি প্রয়োজনে ভোগান্তি চরম আকার ধারণ করে।
এলাকাবাসী জানান, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সেতুটি সংস্কার বা পুনর্নির্মাণের দাবি জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, ‘লালটিকির ব্রিজ শুধু একটি সেতু নয়, এটি আমাদের দৈনন্দিন জীবন ও এলাকার উন্নয়নের সঙ্গে জড়িত। দ্রুত সময়ের মধ্যে নতুন সেতু নির্মাণ বা পুরোনোটি সংস্কার না হলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।’
এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগ লাঘব ও নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে দ্রুত লালটিকির ব্রিজ পুনর্নির্মাণে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।
Related News
ওসমানীনগরে নিখোঁজের ১দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় নিখোঁজের একদিন পর মানসিকভাবে প্রতিবন্ধী এক বৃদ্ধের মরদেহ উদ্ধারRead More
সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো.Read More



Comments are Closed