সিলেটে ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং বন্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ের প্রতিবাদে প্রচন্ড বৈরী আবহাওয়া উপেক্ষা করে হ্যারিকেন, কুপিবাতি ও মোমবাতি সহ বিদ্যুতের লোডশেডিংয়ের সময় ব্যবহৃত বিভিন্ন সামগ্রী নিয়ে সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয় হতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত পদযাত্রা ও সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ১ ঘন্টার অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়।
১ ঘন্টার অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন, সিলেট নিয়ে বৈষম্য কবে দূর হবে? সিলেটের গ্যাস, সিলেটে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র অথচ বৃহত্তর সিলেটবাসী গ্যাস ও বিদ্যুৎ থেকে বঞ্চিত। বর্তমান সময়ে বিদ্যুতের যে লোডশেডিং শুরু হয়েছে, তা অতীতের সব অবস্থাকে ম্লান করে ফেলেছে। একদিকে মাধ্যমিক পরীক্ষা চলছে আর অন্যদিকে ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টায় বিদ্যুতের স্বল্পতায় বন্ধ করার জন্য কার্যকর হয়েছে। এরপরও বিদ্যুতের লোডশেডিং কমেনি। প্রতিদিন কতবার বিদ্যুৎ যায় ও আসে! তা সাধারণ জনগণের গণনার বাহিরে। আমরা মনেকরি বিদ্যুৎ লোডশেডিং এড়াতে সরকারী সকল অফিসে এসি বন্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা ও সর্বক্ষেত্রে অতিরিক্ত আলোকসজ্জা পরিহারের জোর দাবী জানাচ্ছি। বক্তারা ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিং বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে মন্ত্রীদের গাড়ীর সামনে শোয়া কর্মসূচীর ঘোষণার হুশিয়ারী দেন। অনতিবিলম্বে বিদ্যুৎ লোডশেডিং বন্ধ করা না হলে কঠোর কর্মসূচীর গ্রহণ করা হবে।
সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সিকস’র কার্যকরী কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ তালেব হোসেন তালেব। বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস ও সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহেদ আহমদ শান্ত।
পদযাত্রা ও ১ ঘন্টা অবস্থান কর্মসূচীতে সাংগঠনিক নেতৃবৃন্দদের মধ্য থেকে সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সহ-সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সহ-সাংগঠনিক সম্পাদক কবি কামাল আহমদ, সহ-অর্থ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সহ-দপ্তর সম্পাদক সুধাংশু শেখর দাস, জামাল আহমদ, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ ফরিদ আলী, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সহ-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোঃ সেলিম খান, বিভাগীয় কমিটির সদস্য অবিনাশ চন্দ্র দাস, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, মহানগর কমিটির সদস্য মোঃ জুয়েল মিয়া, সমাজ সচেতন নাগরিকদের মধ্য থেকে মোঃ সাগর, জুবায়েল আহমদ, মোঃ মহিবুর রহমান মুহিব, মোঃ নাহিদ, রেজুয়ান আহমদ, মোঃ রোমেন আহমদ, মোঃ সজীব আহমদ বেলাল, কবি মকসুদ আহমদ লাল, শরিফ উদ্দিন সহ প্রায় অর্ধ শতাধিক নাগরিকবৃন্দ প্রচন্ড বৈরী আবহাওয়া উপেক্ষা করে কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
Related News
“সিলেটের মানুষের চাহিদা পূরণ করে জাতীয় গ্রীডে বিদ্যুৎ নেওয়ার দাবী”
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জনগুরুত্বপূর্ণ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে বৃহত্তর সিলেট গণদাবীRead More
সিলেট মহানগর জামায়াতের শুরা বৈঠক
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদRead More



Comments are Closed