Main Menu

শ্রীমঙ্গলে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে এক বৃদ্ধ পিতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের আরেক ছেলে গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আকল মিয়া (৮৮), পিতা মৃত আসকর মিয়ার ছেলে। গুরুতর আহত নিহত আকাল মিয়ার ছেলে শহিদুর মিয়া (৪৫)। তাদের বাড়ি একই ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে আকল মিয়ার সঙ্গে তার ছোট ছেলে মশিক মিয়ার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় মশিক মিয়া ধারালো অস্ত্র দিয়ে তার বাবাকে আঘাত করলে ডান পাঁজরের নিচে গুরুতর জখম হন তিনি। বড় ভাই শহিদুর মিয়া এগিয়ে এলে তাকেও নাভির বাম পাশে ছুরিকাঘাত করা হয়।

Manual5 Ad Code

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকল মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শহিদুর মিয়ার অবস্থার অবনতি হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Manual7 Ad Code

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, ঘটনার পর অভিযুক্ত মশিক মিয়া পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code