স্পেনে বৈধতা পাবে ৫ লাখ অভিবাসী
আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের দেশ স্পেন প্রায় ৫ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ-এর অনুমোদনে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারি পরিকল্পনা অনুযায়ী, দীর্ঘদিন ধরে বসবাসরত অনথিভুক্ত অভিবাসীদের আইনি মর্যাদা দেওয়া হবে। এ কর্মসূচির আওতায় আবেদনকারীদের প্রথমে এক বছরের জন্য নবায়নযোগ্য বসবাসের অনুমতি দেওয়া হবে, যা পরবর্তীতে স্থায়ী বসবাসে রূপ নিতে পারে।
আবেদন করতে হলে অভিবাসীদের অন্তত পাঁচ মাস স্পেনে অবস্থানের প্রমাণ এবং অপরাধমুক্ত রেকর্ড থাকতে হবে। আবেদন গ্রহণ শুরু হবে ১৬ এপ্রিল থেকে এবং চলবে জুনের শেষ পর্যন্ত।
বৈধতা পেলে এসব অভিবাসী কাজের সুযোগ, সামাজিক নিরাপত্তা নম্বর এবং সরকারি স্বাস্থ্যসেবা সুবিধা ভোগ করতে পারবেন।
সরকারের মতে, এসব অভিবাসী ইতোমধ্যেই দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জনসংখ্যার বার্ধক্য ও শ্রমঘাটতি মোকাবিলায় তাদের বৈধতা দেওয়া প্রয়োজন।
তবে বিরোধী দল এই সিদ্ধান্তের সমালোচনা করেছে। তাদের আশঙ্কা, এতে অবৈধ অভিবাসন আরও বাড়তে পারে। অন্যদিকে ক্যাথলিক চার্চসহ বিভিন্ন মহল এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে।
Related News
৭০ মিটার গভীর কূপ থেকে শিশুকে উদ্ধার করল ১১ বছরের হাজরত
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের কান্দাহার প্রদেশে ৭০ মিটার গভীর একটি সরু কূপে পড়ে গিয়েছিল পাঁচ বছরRead More
কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা ও চিন্ময় দাসের মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ মিশনRead More



Comments are Closed