Main Menu

সিলেটে হামের উপসর্গ নিয়ে একদিনে হাসপাতালে ভর্তি ৩৬ শিশু

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগে হামের উপসর্গে আক্রান্ত শিশুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৬ জন শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এতে বর্তমানে বিভাগের ১৪টি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১০ জনে। এ পর্যন্ত এই উপসর্গে আক্রান্ত হয়ে মারা গেছে ৩ শিশু।

Manual2 Ad Code

রোববার (১২ এপ্রিল) স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় অফিস এ তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, রোববার সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় আরও একজনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে পরীক্ষার মাধ্যমে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪২ জনে।

Manual4 Ad Code

সিলেটে পর্যাপ্ত ল্যাব সুবিধা না থাকায় উপসর্গ দেখে চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের। গুরুতর অবস্থার রোগীদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হচ্ছে পরীক্ষার জন্য।

গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ৩৬ শিশুর মধ্যে শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছে ২২ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৪ জন, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন।

বর্তমানে সবচেয়ে বেশি ৬০ জন রোগী ভর্তি রয়েছে নগরীর চৌহাট্রাস্থ শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালে। এছাড়া মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৬ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন এবং জগন্নাথপুর ও বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যথাক্রমে ৩ ও ২ জন করে চিকিৎসাধীন রয়েছেন।

Manual6 Ad Code

অন্যদিকে জামালগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন করে রোগী ভর্তি রয়েছে। এছাড়া মাউন্ট এডোরা হাসপাতাল, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতাল, হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল এবং বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করে রোগী চিকিৎসাধীন আছেন।

উল্লেখ্য, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে মারা যাওয়া তিন শিশুই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code