ফটোসাংবাদিক আতাউর রহমান আতার ছেলে আইসিইউতে, দোয়া কামনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার কনিষ্ঠপুত্র জাকারিয়া রহমান (২২) গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার দিবাগত রাত ৪টার দিকে তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন।
পারিবারিক সূত্রে জানা গেছে, জাকারিয়া রহমানকে তাৎক্ষণিকভাবে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের ২য় তলার আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
কনিষ্ঠপুত্রের এই আকস্মিক অসুস্থতায় ফটোসাংবাদিক আতাউর রহমান আতা অত্যন্ত ভেঙে পড়েছেন। তিনি তার সন্তানের দ্রুত সুস্থতার জন্য আত্মীয়-স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষীসহ সিলেটের সর্বস্তরের মানুষের কাছে বিশেষভাবে দোয়া ও প্রার্থনা কামনা করেছেন। বিজ্ঞপ্তি
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed