Main Menu

সিলেটের নৃসিংহদেব আখড়ার সেবায়িত যমুনা বৈষ্ণবী আর নেই

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের কালীঘাটস্থ ভক্তবৎল ভগবান শ্রীশ্রী নৃসিংহদেব আখড়ার একমাত্র সেবায়িত শ্রীযুক্তা যমুনা বৈষ্ণবী (৬৭) আর নেই (ওঁ দিব্যান লোকান স্ব গচ্ছতুঃ)।

তিনি সোমবার (৬ এপ্রিল) বেলা ২টায় তার চতুর্থ মেয়ে জলি পাল এর দক্ষিণ সুরমার শিববাড়ির পৈত্যপাড়াস্থ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে পাকস্থলিতে ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন।

Manual7 Ad Code

শ্রীযুক্তা যমুনা বৈষ্ণবী সিলেট নগরের পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ার অধ্যক্ষ পরমপুজ্যপাদ গুরুমহারাজ প্রভুপাদ ১০৮ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজের কাছ থেকে বৈষ্ণবী দীক্ষা গ্রহণ করেন। তিনি ২০ বছর ধরে শ্রীশ্রী নৃসিংহদেব আখড়া কালীঘাট সিলেটের সেবায়িত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Manual1 Ad Code

মৃত্যুকালে তিনি ৩ মেয়ে, আত্মীয়-স্বজন, ভক্ত-অনুরাগীসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

১৯৫৯ সালের ৫ মার্চ যমুনা বৈষ্ণবী জন্মগ্রহণ করেন। তার পিতার নাম অনিরুদ্ধ পাল ও মাতার নাম আমুদিনী পাল।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code