হবিগঞ্জে ২২০০ বিঘা জমির ধান তলিয়েছে, ঝুঁকিতে ৭ হাজার বিঘা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় নদীর পানি ঢুকে প্রায় ২ হাজার ২০০ বিঘা বোরো ধানের জমি তলিয়ে গেছে। এতে কৃষকদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।
রোববার (৫ এপ্রিল) দুপুর পর্যন্ত উপজেলার সুজাতপুর ইউনিয়নের রত্না নদীর পানি উগলী হাওরে ঢুকলে এসব জমি তলিয়ে যায়। একইভাবে বাতাসর ও বালি হাওরেও পানি ঢুকেছে, সেখানে আরও প্রায় ৭ হাজার বিঘা জমির ধান তলিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
সুজাতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুর রহমান বলেন, গত এক সপ্তাহ ধরে বাঁধ উপচে উগলী, বাতাসর ও বালি হাওরে পানি ঢুকছে। উগলী হাওরে কয়েকশ কৃষকের ২ হাজার ২০০ বিঘা জমির ধান এরই মধ্যে তলিয়ে গেছে। পানি বাড়তে থাকলে বাতাসর ও বালি হাওরের আরও বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে।
উগলী হাওরের ক্ষতিগ্রস্ত ২ হাজার ২০০ বিঘা জমির মধ্যে বরগাচাষী সিজিল মিয়ার ৩০ বিঘা, উজ্জ্বল মিয়ার ৩৫ বিঘা, সাজিদ মিয়ার ১০ বিঘা, আকল মিয়ার ১২০ বিঘা, আদম আলীর ১০ বিঘা ও আউয়াল মিয়ার ৫ বিঘা জমি রয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, ধানের শীষ বের হওয়ার এ পর্যায়ে ধানক্ষেত তলিয়ে যাওয়ায় ফসল ঘরে তোলার আর কোনো সম্ভাবনা নেই। এতে তারা বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন।
তবে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথী বলেন, ধান তলিয়ে যাওয়ার বিষয়ে এখনো আনুষ্ঠানিক তথ্য আসেনি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Related News
হবিগঞ্জ থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর থেকে অপহরণের ১২ ঘণ্টা পর অষ্টম শ্রেণিরRead More
মাধবপুরে আবাসিক হোটেলে অভিযান, ১০ নারী-পুরুষ আটক
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ১০Read More



Comments are Closed