হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় ব্রিজ থেকে পড়ে ও গাছের ডাল মাথায় পড়ে দুইজনের মৃত্যু হয়েছে।
রোববার (৫ এপ্রিল) দুপুরে জেলা সদরের খোয়াই ব্রিজ এলাকা ও লাখাই উপজেলার ভরপূর্ণি গ্রামে এ ঘটনাগুলো ঘটে।
নিহতরা হলেন বানিয়াচং উপজেলার আদমখানী মহল্লার রাখেশ দেবের স্ত্রী গীতা দেব (৫০) এবং ভরপূর্ণি গ্রামের মৃত নিয়ামত আলীর ছেলে ফয়সল মিয়া (৪৮)।
হবিগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, সকালে ভাইয়ের সঙ্গে চিকিৎসার জন্য জেলা সদরে আসেন গীতা দেব।
দুপুরে ফেরার পথে খোয়াই ব্রিজ অতিক্রমকালে অসাবধানতাবশত নিচে পড়ে যান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে একই দিন দুপুরে লাখাই উপজেলার ভরপূর্ণি গ্রামে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন ফয়সল মিয়া। এ সময় হঠাৎ গাছের একটি ডাল ভেঙে তার মাথায় পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
লাখাই থানার পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ মিত্র জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Related News
হবিগঞ্জে মাদরাসাছাত্র জনি হত্যার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে মাদরাসাছাত্র আশিকুল ইসলাম জনিকে (১৪) বিষ পানRead More
হবিগঞ্জ থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর থেকে অপহরণের ১২ ঘণ্টা পর অষ্টম শ্রেণিরRead More



Comments are Closed