হজরত রকীব শাহের ৬০তম উরশ শরীফ সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের কাজীটুলায় হজরত রকীব শাহ্ (র.)-এর ৬০তম উরশ শরীফ যথাযথ মর্যাদায় শুক্রবার (২৭ মার্চ) শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত অতিথি, সুধীজন ও ভক্ত-অনুরাগীদের উপস্থিতিতে মুখরিত উরশ শরীফের তিনদিনব্যাপী অনুষ্ঠানমালায় ছিল- কোরানখানি, মিলাদ মাহফিল, গিলাফ প্রদান, জিয়ারত, আলোচনাসভা ও সূফী সংগীতানুষ্ঠান।
এর আগে, গত মঙ্গলবার (২৪ মার্চ) হজরত রকীব শাহ্ এর তিনদিনব্যাপী ৬০তম উরশ শরীফ শুরু হয়। এদিন অনুষ্ঠানমালায় ছিল- কোরানখানি, মিলাদ মাহফিল, গিলাফ চড়ানো ও সামা মাহফিল। গত বুধবার (২৫ মার্চ) “হজরত রকীব শাহ্ (রহ.)-এর জীবন ও সাহিত্য” শীর্ষক আলোচনাসভা এবং গত বৃহস্পতিবার (২৬ মার্চ) উরশ শরীফের শেষ দিনে সূফী সংগীতানুষ্ঠান ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এছাড়া গতকাল শুক্রবার (২৭ মার্চ) শিরনি বিতরণের মধ্য দিয়ে হজরত রকীব শাহ্ (র.)-এর ৬০তম উরশ শরীফ সম্পন্ন হয়েছে।
সকল মহলের সার্বিক সহযোগিতায় উরশ শরীফ সফলভাবে সম্পন্ন হওয়ায় হজরত রকীব শাহ্ (রহ.)-এর মাজারের খাদেম ও গদ্দীনশীন ড. কাজী কামাল আহমদ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
Related News
সিলেটে মাহফুজা হান্নান এমপি’র নগদ অর্থ সহায়তা প্রদান
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি অধ্যাপিকা মাহফুজা হান্নানRead More
অবশেষে সিলেটে কওমি মাদরাসার চামড়া সংগ্রহের সিদ্ধান্ত
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কোরবানির চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত থেকে সরে এসেছেRead More



Comments are Closed