মৌলভীবাজারে একদিন আগেই ঈদ উদযাপন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে পবিত্র ঈদুল ফিতরের নামাজ একদিন আগেই আদায় করেছেন শতাধিক নারী-পুরুষ।
শুক্রবার (২০ মার্চ) সকাল ৭টায় শহরের সার্কিট হাউস এলাকার একটি বাড়ির আঙিনায় এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
জামাতে মৌলভীবাজারের বিভিন্ন এলাকা ছাড়াও পার্শ্ববর্তী জেলা থেকে আগত মুসল্লিরা অংশ নেন। নামাজ শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
ঈদের জামাতে ইমামতি করেন আব্দুল মাওফিক চৌধুরী। তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে নয়, বরং কোরআন ও হাদিসের আলোকে তারা এ দিন ঈদ উদযাপন করেন।
আয়োজকদের দাবি, প্রায় দুই দশক ধরে একই নিয়মে এখানে একদিন আগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিবছরের মতো এবারও দূর-দূরান্ত থেকে মুসল্লিরা এই জামাতে অংশ নিতে আসেন।
নামাজে অংশ নেওয়া মুসল্লিরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে মুসলিম উম্মাহ একই দিনে একসঙ্গে ঈদ উদযাপন করতে পারবেন।
Related News
২৪ নভেম্বর কমলগঞ্জে মণিপুরি মহারাসলীলা, চলছে উৎসবের প্রস্তুতি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে আগামী ২৪ নভেম্বর মণিপুরি সমাপ্রদায়ের প্রধান ধর্মীয় ও প্রাণের উৎসবRead More
কমলগঞ্জের লাউয়াছড়ায় ‘গেট টুগেদার রান’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বৈরী আবহাওয়া আর গুঁড়িগুঁড়ি বৃষ্টিও দমাতে পারেনি দৌড়বিদদের উৎসাহ। প্রকৃতিরRead More



Comments are Closed