নিখোঁজের ৩ দিন পর মাটির স্তূপে মিলল যুবদল নেতার মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের তিনদিন পর ইউসুফ খান (৩২) নামে এক যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার আজগানা ইউনিয়নের ঘাগরাই গ্রামের আলমাসের ইটভাটার মাটির স্তূপের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইউসুফ আজগানা ইউনিয়নের ঘাগরাই গ্রামের দুলাল খানের ছেলে। তিনি আজগানা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।
ইউসুফ খানের ভাতিজা নীরব খান জানান, তার চাচা ইউসুফ খান গত শনিবার সন্ধ্যায় বাড়ির পাশে মাটির সাইট দেখতে যান। তার পর থেকে তিনি বাড়ি ফেরেননি। এ ঘটনায় ইউসুফ খানের বোন পান্না আক্তার মির্জাপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন।
ইউসুফ খান নিখোঁজের ঘটনায় পুলিশ ঘাগরাই গ্রামের আলমগীরের ছেলে রিজন এবং একই গ্রামের সৌদিপ্রবাসী হানিফকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় ঘাগরাই গ্রামের আলমাসের ইটভাটার মাটির স্তূপের নিচ থেকে ইউসুফের মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, শনিবার একটি মাটির ট্রাকের ধাক্কায় হানিফের একটি গাছ ভেঙে যায়। এ ঘটনায় হানিফের সঙ্গে ইউসুফের বাগ্বিতণ্ডা হয়েছে। মাটির ব্যবসাকে কেন্দ্র করে ইউসুফ হত্যার ঘটনা ঘটতে পারে বলে তাদের ধারণা।
মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ জানান, ইউসুফ নিখোঁজের ঘটনায় আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইটভাটার মাটির স্তূপের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
Related News
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, তরুণ গ্রেপ্তার
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: রাজবাড়ীর পাংশায় এক প্রবাসীর শিশু সন্তানকে জিম্মি করে ভয়ভীতিRead More
আশুলিয়ায় শাশুড়ীকে হত্যার অভিযোগে পুত্রবধু গ্রেফতার
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার আশুলিয়ার শিমুলিয়া এলাকায় শাশুড়ীকে গলা টিপে হত্যার পরRead More



Comments are Closed