সিলেটের হাসান মার্কেট থেকে নারী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় ঈদের কেনাকাটার সময় ব্যাগ কেটে মোবাইল ফোন চুরির ঘটনায় অভিযান চালিয়ে এক নারীকে আটক করেছে পুলিশ। চুরি হওয়া মোবাইলও উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) সিলেট নগরের কোতোয়ালী মডেল থানার অধীন বন্দরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ভাতালিয়া এলাকার বাসিন্দা শিরীন আলম (৫২) ঈদ উপলক্ষে কেনাকাটার জন্য হাসান মার্কেটে আসেন। এসময় তার সঙ্গে থাকা কাপড়ের শপিং ব্যাগ কেটে কৌশলে একটি মোবাইল ফোন চুরি করা হয়।
ঘটনার পর ভুক্তভোগী কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান শুরু করে। অভিযোগের ভিত্তিতে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির এএসআই সুব্রত কান্তি রায় সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে হাসান মার্কেট এলাকা থেকে চুরিকৃত মোবাইলসহ মুনিরা বেগম (২৯) নামে এক নারীকে আটক করে।
আটককৃত মুনিরা বেগম সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার চরনাচর এলাকার দরজ আলীর মেয়ে। বর্তমানে তিনি সিলেট নগরের আখালিয়া এলাকার একটি কলোনিতে বসবাস করছেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পেনাল কোড অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং আটক নারীকে আদালতে সোপর্দ করা হবে।
Related News
শাহ আব্দুল করিমের প্রয়াণ দিবসে “স্মরণে বাউল করিম” অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: শাহ আব্দুল করিমের প্রয়াণ দিবস উপলক্ষে চারণ সাংস্কৃতিক কেন্দ্র সিলেট জেলা শাখারRead More
মুফাসসিরগণ পথহারা জাতির পথ প্রদর্শক: অ্যাডভোকেট জুবায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেলRead More



Comments are Closed