হবিগঞ্জে দায়িত্বরত অবস্থায় ট্রাফিক পুলিশের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে দায়িত্বরত অবস্থায় মোশাররফ হোসেন দুলাল (৫৯) নামে এক ট্রাফিক পুলিশের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত মোশাররফ হোসেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর (প্রশাসন) মোঃ আব্দুন নুর।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল ৮টার দিকে মোশাররফ হোসেন দুলাল শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর উপজেলায় কর্মরত ছিলেন। এসময় তিনি বুকে ব্যাথা অনুভব করলে সহকর্মীরা তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। তাৎক্ষণিক চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মোশাররফ হোসেন দুলাল ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ভাঙ্গুরা বড়বাড়ীর বাসিন্দা। তার ১ ছেলে ও ৩ মেয়ে রয়েছে। আর ৬ মাস পরেই তিনি অবসরে চলে যাবেন বলে জানা যায়। তিনি এর আগে দীর্ঘদিন হবিগঞ্জ কোর্টে কর্মরত ছিলেন।
বেলা আড়াইটায় হবিগঞ্জ পুলিশ লাইন্সে জানাযা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
হবিগঞ্জে ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত ৩ দিনে পৃথক বিশেষ অভিযান পরিচালনা করেRead More
হবিগঞ্জে শিলের আঘাতে আহত স্বামীর মৃত্যু, স্ত্রী কারাগারে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে স্ত্রীর শিলের আঘাতে গুরুতর আহত মামুন মিয়া (৩২) ছয় দিনRead More



Comments are Closed