সারাদেশে কোচিং সেন্টার বন্ধ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটসহ সারাদেশে সব ধরনের কোচিং সেন্টারের সব কার্যক্রম আগামীকাল সোমবার (৯ মার্চ) থেকে পবিত্র ঈদুল ফিতরের ছুটি পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
রোববার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, সোমবার থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকার ঘোষিত ছুটিকাল পর্যন্ত বাংলা মিডিয়াম ও ইংলিশ মিডিয়ামসহ সব ধরনের কোচিং সেন্টারের সব কার্যক্রম বন্ধ থাকবে।
একইসঙ্গে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোও সোমবার থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকার ঘোষিত ছুটিকাল পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে নির্দেশনায়। তবে, বিদেশি কারিকুলামে পরিচালিত বিদ্যালয়ে শুধুমাত্র আবশ্যিক পরীক্ষাগুলো তাদের নির্ধারিত শিডিউল অনুযায়ী পরিচালিত হবে।
পবিত্র মাহে রমজানে সিলেটসহ সারাদেশে বিভিন্ন শহরের জনভোগান্তি নিরসন, বিশ্ব পরিস্থিতি বিবেচনায় সব বিদেশি কারিকুলামে পরিচালিত (ইংলিশ মিডিয়াম স্কুল) বিদ্যালয়গুলোর প্রতিনিধি নিয়ে শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একইসঙ্গে এই নির্দেশনা সব শিক্ষা বোর্ড চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, সব জেলা প্রশাসককে পাঠানো হয়েছে।
Related News
৭ নভেম্বর সাধারণ ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: এখন থেকে প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’– উপলক্ষেRead More
সেপ্টেম্বর মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪২৩ জনের
বৈশাখী নিউজ ডেস্ক: সেপ্টেম্বর মাসে সারা দেশে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নিহত এবং ৬৭৪Read More



Comments are Closed