সিলেটে শ্যালিকার ছবি-ভিডিও ফেইসবুকে প্রকাশ, দুলাভাই গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মোগলাবাজার এলাকায় এক নারীর অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগে রুকন মিয়া (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৯।
শনিবার (৭ মার্চ) বিকেলে মোগলাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে রোববার (৮ মার্চ) সকালে তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
জানা গেছে, গ্রেফতার হওয়া রুকন মিয়া সিলেট মহানগর মোগলাবাজার থানা এলাকার বীরমঙ্গল গ্রামের লাল মিয়ার ছেলে।
র্যাব সূত্র জানায়, ভিকটিম মোগলাবাজার থানাধীন সিকন্দরপুর এলাকার বাসিন্দা। তিনি প্রায়ই তার বোনের বাড়িতে যাতায়াত করতেন। সেই সুযোগে রুকন মিয়া গোপনে তার শ্যালিকার কিছু অশ্লীল ছবি ও ভিডিও নিজের মোবাইলে ধারণ করে রাখেন।
পরে এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ওই নারীর সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে অভিযোগ রয়েছে।
পরবর্তীতে রুকন মিয়ার অনৈতিক আচরণ বাড়তে থাকলে ভিকটিম বিষয়টি তার বোনকে জানান। এতে ক্ষিপ্ত হয়ে রুকন মিয়া গত বছরের ১৭ জুন তার স্ত্রীকে মৌখিকভাবে তালাক দেন। তাদের একটি সন্তানও রয়েছে।
এরপরও ভিকটিমকে হুমকি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক বজায় রাখতে চাপ দেন এবং ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে রুকন মিয়া ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে ওই নারীর অশ্লীল ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
এ ঘটনায় ভিকটিম পর্নোগ্রাফি আইনে মোগলাবাজার থানায় একটি মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই রুকন মিয়া আত্মগোপনে চলে যান।
এ তথ্যটি নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া অফিসার কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, ভিকটিমের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রুকন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Related News
সিলেটে আবাসিক হোটেল থেকে নারী-পুরুষসহ আটক ১০
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে অনৈতিক কাজেRead More
সিসিকের সাবেক প্রশাসক রেজা উন-নবীসহ ৭ কর্মকর্তার বিরুদ্ধে দুদককে তদন্তের নির্দেশ
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক এবং সিলেটের সাবেক বিভাগীয়Read More



Comments are Closed