Main Menu

ছিনতাইকারীর কবলে ডুয়েট শিক্ষার্থী, পঙ্গু হাসপাতালে ভর্তি

বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর শিক্ষার্থী নূর মোহাম্মদ নাঈম ট্রেনে ছিনতাইকারীর কবলে পড়ে গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তার এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আশংকাজনক অবস্থায় তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি রয়েছেন।

আহত শিক্ষার্থী নাঈমকে দেখতে হাসপাতালে গিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

ডুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী নূর মোহাম্মদ গত বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে ট্রেনযোগে জয়দেবপুর থেকে ঢাকায় যাওয়ার সময় ট্রেনের শেষ বগিতে ছিলেন তিনি। ট্রেনটি এয়ারপোর্ট স্টেশন এলাকায় পৌঁছালে পেছন থেকে কয়েকজন ছিনতাইকারী তার মোবাইল ফোন টেনে নিয়ে সঙ্গে থাকা ল্যাপটপও ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ফোনটি উদ্ধারের জন্য তিনি দরজার কাছে গিয়ে ছিনতাইকারীকে ধরার চেষ্টা করেন। এ সময় ছিনতাইকারীরা তাকে টানাহেঁচড়া করে। ধস্তাধস্তির একপর্যায়ে নাঈমকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়। এতে তিনি ট্রেনের নিচে পড়ে গুরুতর আহত হন এবং তার পা কেটে যায়। হাত সহ শরীরের নানা স্থানে মারাত্মক জখম হন। এ সময় ছিনতাইকারীরা তার সঙ্গে থাকা ল্যাপটপ ও ব্যাগসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত পঙ্গু হাসপাতালে নেওয়া হয়।

 

Share





Related News

Comments are Closed