কক্সবাজারে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে খুন
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার শহরের দক্ষিণ সাহিত্যিকা পল্লি এলাকায় চাঁদা দাবি করে না পেয়ে ছুরিকাঘাতে গণেশ পাল নামে এক ব্যবসায়িকে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার (৭ মার্চ) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত গণেশ পাল দক্ষিণ সাহিত্যিকা পল্লি এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে গণেশ পাল তার বাড়ির পাশে ড্রেনের কাজ করছিলেন। এ সময় জিসান নামের এক ব্যক্তি তার কাছে চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে জিসান ও তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা আরও চারজন তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তার বুকের বামপাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা ও স্থানীয় লোকজন কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছমিউদ্দিন বলেন, নিহত গণেশ পালের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।
Related News
ঘূর্ণিঝড়ের প্রভাবে জাহাজ চলাচল বন্ধ, সেন্টমার্টিনে আটকা দেড় হাজার পর্যটক
বৈশাখী নিউজ ডেস্ক: সেন্টমাটিন দ্বীপে প্রায় দেড় হাজার পর্যটক আটকা পড়েছেন। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া প্রবলRead More
চট্রগামে দিনদুপুরে পুলিশের পিকআপ ভ্যান চুরি!
বৈশাখী নিউজ ডেস্ক: জনগণের গাড়ি চুরি ঠেকাতে নানা কৌশলে কাজ করে পুলিশ। অথচ এবার খোদRead More



Comments are Closed