Main Menu

সিলেটে আবারও প্রকাশ্য ছিনতাই, নগরবাসীর নিরাপত্তা প্রশ্নবিদ্ধ

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকায় প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনায় উত্তেজনা কমতেই বৃহস্পতিবার নগরীর সাগরদিঘির পাড় এলাকায় একই কায়দায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের ঘটনায় দুই দফা সিসিটিভি ফুটেজ অনলাইনে ছড়িয়ে পড়ায় নগরবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল বেলায় সাগরদিঘির পাড় এলাকায় সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক নারী। এ সময় পালসার মোটরসাইকেলে করে আসা দুই যুবক তাকে ঘেরাও করে। যুবকদের হাতে দেশীয় অস্ত্র ছিল। তারা মোবাইল, ব্যাগ ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের চেষ্টা করেন। তবে নারী প্রতিরোধ করলে ছিনতাইকারীরা তার হাতে অস্ত্র দিয়ে কয়েকবার আঘাত করে। এক পর্যায়ে মোবাইল ফোন ও ব্যাগ না নিয়ে হাতঘড়ি ছিনিয়ে দ্রুত মোটরসাইকেলে করে চলে যায়।

সিসিটিভি ফুটেজটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “ভুক্তভোগীর পরিচয় নিশ্চিত করে তার সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে। ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করা হবে এবং শহরে টহল ও নজরদারি বৃদ্ধি করা হবে।”

Manual7 Ad Code

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি নগরীর হাউজিং এস্টেট এলাকায় একই ধরনের প্রকাশ্য ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি অটোরিকশা থেকে ছয়জন মোটরসাইকেল আরোহী আক্রমণ চালিয়ে এক নারীর ব্যাগ ছিনিয়ে নিয়ে চলে যায়। ওই অটোরিকশায় থাকা নারী ব্যাংক থেকে টাকা এবং চেকবইয়ের কিছু পাতা বহন করছিলেন।

মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী জানান, “ছিনতাইকারীদের চিহ্নিত করা হয়েছে। তারা বর্তমানে নগরের বাইরে অবস্থান করছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে। শহরে এমন ঘটনা যাতে আর না ঘটে, সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।”

Manual7 Ad Code

নগরবাসী বলছেন, মাত্র আট দিনের ব্যবধানে দুই প্রকাশ্য ছিনতাই নগরের নিরাপত্তা ব্যবস্থার উপর প্রশ্ন তুলে দিয়েছে। বিশেষ করে হাউজিং এস্টেট ও সাগরদিঘির পাড়ের মতো ঘনবসতি এলাকায় প্রকাশ্য ছিনতাই আতঙ্কের সৃষ্টি করেছে।

Manual2 Ad Code

 

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code