সিলেটে ৪০০ পিস ইয়াবাসহ আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে।
রোববার (১ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১টা ২৫ মিনিটে এসআই (নিঃ) মোঃ আমির হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলা এলাকার পুরাতন পোস্ট অফিসের গলির সোনা মিয়ার কলোনী (হাওরের বাড়ি) এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে রুজিনা খাতুন (২৮)-এর ভাড়াকৃত বসতঘর থেকে ৪০০ (চারশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— ১। আতিকুর রহমান মুন্না (৪৫), পিতা-সাইদুর রহমান, স্থায়ী ঠিকানা ছাতক, সুনামগঞ্জ; বর্তমানে দক্ষিণ সুরমা, সিলেট. ২। কাবুল মিয়া (৫৫), পিতা-মৃত আব্দুল রহমান লাল মিয়া, সাং-ভারতখলা, দক্ষিণ সুরমা, সিলেট।, ৩। রুজিনা খাতুন (২৮), স্বামী-সালেক মিয়া, সাং-ভার্থখলা (হাওরের বাড়ি), দক্ষিণ সুরমা, সিলেট।
এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
এ তথ্যটি নিশ্চিত করে এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানায়।
Related News
সিলেটে ২ মহিলা ছিনতাইকারী আটক
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আল হারামাইন হাসপাতালে চুরি করতে এসে জনতারRead More
সিলেটে হাসপাতালের বারান্দায় মিলল মহিলার লাশ
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর একটি সরকারি হাসপাতালের আউটডোরের বারান্দা থেকে একRead More



Comments are Closed