সিলেটে মাজার জিয়ারতে এসে রোহিঙ্গা যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের তেমুখী পয়েন্ট এলাকা থেকে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতে আসা এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আটককৃত শহীদুল আমিন (১৯) কক্সবাজার জেলার উখিয়া ক্যাম্প-২ এলাকার মৃত নুরুল বশরের ছেলে। তিনি আরও দুইজন সমবয়সী বাংলাদেশি বন্ধুর সঙ্গে সিলেটে আসেন বলে জানা গেছে।
রবিবার (১ মার্চ) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে জালালাবাদ থানার তেমুখী পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব এ তথ্যটি নিশ্চিত করে জানান, থানা এলাকার তেমুখী পয়েন্ট থেকে শহীদুল আমিনকে আটক করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, সে তার আরও দুই বন্ধুর সঙ্গে মাজার জিয়ারতের উদ্দেশ্যে সিলেটে আসে। পরে তার বন্ধুরা ফিরে গেলেও সে সিলেটেই অবস্থান করছিল।
তিনি আরও বলেন, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed