Main Menu

মন্ত্রীদের কাঁচা কথাবার্তায় সমাজকে অস্থির করে তুলছে : জামায়াত আমির

বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি দলের মন্ত্রীদের কাঁচা কথাবার্তায় সমাজকে অস্থির করে তুলছে উল্লেখ করে জামায়াত ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, এসব কাঁচা কথাবার্তা অপরাধ উস্কে দিচ্ছে। এরকম দায়িত্ব জ্ঞানহীন কাণ্ডকারখানা চলতে থাকলে দেশ ভালোর দিকে যাবে কীভাবে- প্রশ্ন রাখেন বিরোধী দলীয় নেতা।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) জুমার নামাজ আদায় শেষে সিলেটে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতির অভিশংসন নিয়ে এখনোই কোনো মন্তব্য করতে রাজি নয় জামায়াত জানিয়ে তিনি বলেন, বড় পরিসরে এখনো আলোচনা হয়নি। সবগুলো বিষয়ে আলোচনা করে যেগুলো দেশের জন্য মঙ্গল সেটাই করা হবে।

এসময় তিনি বলেন, মানুষের জীবনে নিরাপত্তা দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। এদিকে সরকারকে যথাযথ মনোযোগ দেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, সরকার দলীয় কেউ যাতে এই সমস্ত অপরাধের দায়দায়িত্ব না নিয়ে অপরাধীদের পাশে না দাঁড়ান। নচেত অপরাধ দূর করা সম্ভব নয়। তারা সদিচ্ছার পরিচয় দিলে সমাজ ভাল হবে।

সরকার যদি জনগণের ভালো করে, তবে অবশ্যই তাদের সাথে থাকবে জামায়াত- বলেন দলটির আমীর।

এর আগে, সকালে সিলেট পৌঁছান জামায়াতের আমীর। দুপুরে সিলেটের একটি কমিউনিটি সেন্টারে সিলেট জেলা জামায়াত আয়োজিত ‘শুরা ও কর্মপরিষদ সদস্য শিক্ষা শিবির’-এ প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। পরে জুমআর নামাজ আদায় করে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন। বিকালে সিলেটে আয়োজিত এক ইফতার মাহফিলে অংশ নেবেন। বিরোধীদল নেতা হিসেবে এটাই তাঁর প্রথম সফর সিলেটে।

 

Share





Related News

Comments are Closed