Main Menu

জৈন্তাপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭

Manual3 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের নয়াগাতি (লুৎমাইল) গ্রামে দুপক্ষের সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন।

Manual8 Ad Code

এলাকাবাসী সূত্রে জানা যায়, ২৫ ফেব্রুয়ারী বুধবার দুপুর ২টার দিকে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের নয়াগাতি (লুৎমাইল) গ্রামে সরকারি রাস্তার পিলার পুতে জনচলাচল বন্ধ করে দেন একটি পক্ষ। সরকারি রাস্তায় পিলার পুতে দেয়ার ঘটনার প্রেক্ষিতে স্থানীয় নয়াগাতি (লুৎমাইল) গ্রামের বাসিন্দা মুসব্বির আলী, নূর মোহাম্মদ আশফাক গংরা প্রতিবাদ জানালে পিলার স্থাপনকারী চক্রের সদস্য আলমগীর, মাসুক, নাজিম, হাসান ও সাজু গংরা ক্ষিপ্ত হয়ে তাদের উপর হামলা চালায়। হামলার ঘটনায় এক পক্ষের ৭জন গুরুত্বর আহত হন।

অপরদিকে হামলাকারীরা গুরুত্বর আহতদের চিকিৎসা নিতে বাঁধা দিয়ে প্রায় ঘন্টা খানেক অবরোধ করে রাখে। পরে গ্রামবাসীরা এগিয়ে গিয়ে আহতদের উদ্ধার করে বিকল্প রাস্থায় চিকিৎসার জন্য জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক গুরুত্বর আহতদের মধ্যে মুসব্বির আলী, নূর মোহাম্মদ আশফাক, সাব্বু মিয়া ও ফরহাদকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বাকী আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ীতে ফিরে যান।

এ বিষয়ে মুসব্বির আলী জানান, সরকারি রাস্তায় পিলার পুতে জনচলাচল বন্ধ করার বিষয় জানতে চাইলে আমাদের উপর হামলা চালানো হয়। আমি চিকিৎসাধীন আছি একটু সুস্থ্য হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

Manual6 Ad Code

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, হামলার ঘটনার বিষয়টি লোক মুখে শুনেছি। কোন পক্ষ আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আসেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code