Main Menu

সিলেটে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার শুভ পাদুকা উৎসব সম্পন্ন

বৈশাখী নিউজ ডেস্ক: পরম পুরুষ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার শুভ পাদুকা উৎসব সিলেট নগরীর মির্জাজাঙ্গাল মণিপুরী রাজবাড়ীস্থ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির ও আশ্রমে ২ দিনব্যাপী অনুষ্ঠানমালায় বাবার অগণিত ভক্তবৃন্দের অংশ গ্রহনে সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে।

২৫ ফেব্রুয়ারি বুধবার সকাল ৬টায় লোকনাথ ভক্তবৃন্দের কীর্ত্তনীয়া দলের পরিবেশনায় ঊষা কীর্ত্তন, সকাল ৮টায় শ্রীমা সারদা সংঘ সিলেটের সেবাব্রতীদের পরিবেশনায় সমবেত গীতা পারায়ণ, সকাল সাড়ে ৮টায় বাবার বিশেষ পূজা, সকাল সাড়ে ৯টায় বাল্যভোগ নিবেদন, সকাল ১০টায় অঞ্জলি প্রদান, সকাল সোয়া ১০টায় বিশ^শান্তি কল্পে মৌনধ্যান, বেলা পৌণে ১১টায় বাল্যভোগের প্রসাদ বিতরণ, দুপুর ১টায় রাজভোগ নিবেদন, দুপুর দেড়টায় মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যা সাড়ে ৬টায় বিশেষ আরত্রিক কীর্ত্তন অনুষ্ঠিত হয়।

উৎসবের ১ম দিন ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় শুভ অধিবাস, সন্ধ্যা ৭টায় আরত্রিক কীর্ত্তন, রাত ৮টায় লোকনাথ ভক্তবৃন্দের কীর্ত্তনীয়া দলের পরিবেশনায় নাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত উল্লেখ্য মন্দিরের নিজস্ব তহবিল ও ভক্তবৃন্দের সহায়তায় সিলেটে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার মন্দিরের নির্মাণ কাজ এগিয়ে চলছে। সহৃদয় ভক্তবৃন্দের প্রতি অনুরোধ দ্রব্যসামাগ্রী বা নগদ অর্থ দিয়ে এই শুভ কাজে এগিয়ে আসুন। অর্ঘ্য পাঠানোর ব্যাংক হিসাব নং- ১২১০০০৫৫৬৭৪, সাউথ ইস্ট ব্যাংক, লালদিঘিরপার শাখা, সিলেট অথবা সরাসরি মন্দিরে যোগাযোগ করতে পারেন।

দু’দিনব্যাপী বাবা লোকনাথের পাদুকা উৎসব সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন হওয়ায় সিলেটের সকল ভক্ত সজ্জনদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির ও আশ্রম পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রামেন্দ্র চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরিন্দম দত্ত ও পাদুকা উৎসব উদযাপন পরিষদের আহবায়ক এ্যাপেক্সিয়ান চন্দন দাশ। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed