সিলেটে জুনিয়রে বৃত্তি পেয়েছে ৩ হাজার ১৭ জন শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘ এক যুগ পর পরীক্ষার মাধ্যমে সিলেটে জুনিয়রে বৃত্তি পেয়েছে ৩০১৭ জন শিক্ষার্থী।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা দেড়টার দিকে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।
এবার সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ৩০১৭ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে । এর মধ্যে মেধা (ট্যালেন্টপুল) বৃত্তি পেয়েছে ৯৬০ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ২ হাজার ৫৭ জন। এবছর বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছিলো ২০ হাজার ৩১৬ জন শিক্ষার্থী।
শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, সিলেট বোর্ডে শিক্ষার্থীর সংখ্যার আনুপাতিক হারে বৃত্তি বণ্টন করা হয়েছে। এবার সারাদেশে মোট ৪৫ হাজার ২০০ শিক্ষার্থী বৃত্তি পেলেও সিলেট বোর্ডে সেই সংখ্যার মধ্যে ৩ হাজার ১৭ জন স্থান পেয়েছে।
যেভাবে দেখা যাবে ফল
শিক্ষার্থীরা সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে বৃত্তির ফল দেখতে পারবেন। এজন্য—
১. বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (https://sylhetboard.gov.bd) প্রবেশ করতে হবে।
২. ‘Scholarship Result’ বা ‘বৃত্তি ফলাফল’ লিংকে ক্লিক করতে হবে।
৩. প্রকাশিত পিডিএফ ফাইল ডাউনলোড করে নিজের রোল নম্বর মিলিয়ে নিতে হবে।
৪. বোর্ডের নোটিশবোর্ডেও এই বৃত্তির ফলাফল পিডিএফ আকারে প্রকাশ করা হয়েছে।
বৃত্তির ধরন
নীতিমালা অনুযায়ী বৃত্তি দুটি ক্যাটাগরিতে দেওয়া হয়েছে—মেধা (ট্যালেন্টপুল) ও সাধারণ। মেধা বৃত্তিপ্রাপ্তরা তুলনামূলক বেশি আর্থিক সুবিধা পেয়ে থাকে।
Related News
এসএসসিতে দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা নেওয়াRead More
এইচএসসির ফল প্রকাশ ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানিয়েছেন বাংলাদেশRead More



Comments are Closed