মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে এসএমপির কঠোর নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে কঠোর নির্দেশনা জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মোটরসাইকেল বা মোটরবাইক বিক্রির সময় বিক্রেতাকে অবশ্যই ক্রেতার বৈধ ড্রাইভিং লাইসেন্স যাচাই করতে হবে। একইসঙ্গে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন সম্পন্ন করে তা ক্রেতার নামে যথাযথভাবে হস্তান্তর করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিলেট নগরীতে মোটরসাইকেল বা মোটরবাইক ক্রয়-বিক্রিয়ের সময় এ নির্দেশনা মেনে চলার জন্য সংশ্লিষ্ট ক্রেতা ও বিক্রেতাকে বিশেষভাবে অনুরোধ করা হলো।
অন্যথায় আইন অমান্য করলে ক্রেতা ও বিক্রেতার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করে এসএমপি।
Related News
কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করা হবে: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, শারীরিকRead More
সিলেটে নজরুলের আগমনের শতবর্ষে শাবিপ্রবিতে আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথমবারের মতো শুরু হয়েছে আন্তর্জাতিক বাংলাRead More



Comments are Closed