কমলগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে দুধ বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং ৫০ শয্যা বিশিস্ট উপজেলা হাসপাতালে ভর্তিকৃত রোগীদের মাঝে প্যাকেটজাত তরল দুধ বিতরণ করেন। দায়িত্ব গ্রহণের পর নির্বাচনী এলঅকায় ফিরে প্রথম দিনেই তাঁর এই আকস্মিক পরিদর্শন স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক প্রশংসিত হচ্ছে।
গত রোববার সন্ধ্যায় কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই তিনি সরাসরি ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। সেখানে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি রোগীদের মধ্যে প্যাকেটজাত তরল দুধ বিতরণ করেন।
পরিদর্শন শেষে হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন নবনির্বাচিত সংসদ সদস্য। সভায় হাসপাতালের চিকিৎসক ও নার্স সংকট, শয্যা ও আধুনিক সরঞ্জামের সীমাবদ্ধতা এবং অ্যাম্বুুলেন্স সংকটের মতো বিভিন্ন সমস্যার কথা উঠে আসে।
মতবিনিময়কালে এমপি মুজিবুর রহমান চৌধুরী বলেন, ‘জনগণের অকুন্ঠ ভালোবাসা ও ভোটে আমি নির্বাচিত হয়েছি। শ্রীমঙ্গল ও কমলগঞ্জের মানুষের জন্য উন্নত ও মানসম্মত আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমার অন্যতম প্রধান দায়িত্ব। তিনি দ্রুততম সময়ের মধ্যে চিকিৎসক ও নার্স বৃদ্ধি, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং অ্যাম্বুলেন্স সংকট সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।” নবনির্বাচিত এমপি’র এমন কর্মতৎপরতা ও সেবামূলক মানসিকতাকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় সাধারণ মানুষ।
Related News
শ্রীমঙ্গলে যুবদলের ৬ নেতাকে শোকজ
বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাসময়ে পালন না করা ও দায়িত্বে অবহেলার অভিযোগেRead More
কমলগঞ্জে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত ৩টি ঘর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের হরিশ্বরণ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘরRead More



Comments are Closed