সিলেটে বাজার অভিযানে বাধা প্রদানকারীদের শাস্তির দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকিমূলক অভিযানে বাধা প্রদান এবং মার্কেট বন্ধের হুমকির প্রতিবাদে কনজ্যুমারস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), সিলেট বিভাগীয় জেলা কমিটির উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নগরীর কোর্ট পয়েন্টে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কনজ্যুমারস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), সিলেট বিভাগীয় জেলা কমিটির সহ-সভাপতি এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক সার্জেন্ট অব: আবুল হোসেন, কোষাধ্যক্ষ সাংবাদিক ছিদ্দিকুর রহমান, প্রচার সম্পাদক সাংবাদিক মো: দুলাল হোসেন, নির্বাহী সদস্য ইনামুল করিম চৌধুরী, গণদাবী ফোরাম সদস্য মোর্শেদ আহমদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রশাসনের নিয়মিত তদারকি প্রয়োজন। যারা সরকারি অভিযানে বাধা দিচ্ছে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করতে মার্কেট বন্ধের হুমকি দিচ্ছে, তাদের চিহ্নিত করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান নেতৃবৃন্দ। বক্তারা আরো বলেন, সম্প্রতি ঢাকায় সরকারি কাজে বাধা প্রদানের যে দৃষ্টান্ত তৈরি হয়েছে, তার পুনরাবৃত্তি যেন সিলেট সহ কোনো জায়গায় না ঘটে সে জন্য আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
স্মারকলিপিতে বলা হয়, বাজার অভিযানে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, জেলা প্রশাসন, পুলিশ এবং সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত জোরদার করা, ব্যবসায়ীদের আইন মেনে চলতে বাধ্য করতে প্রয়োজনীয় সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা। বিজ্ঞপ্তি
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed