সিলেট নগরীতে জামায়াতের রামাদ্বান ফুডপ্যাক বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেছেন, মাহে রমজান হচ্ছে মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কুরআন নাযিলের মাস। আত্মশুদ্ধি অর্জন ও সংযমের মাস। রমজান আমাদের সামাজিক ভেদাভেদ ও শ্রেণী বৈষম্য থেকে বেরিয়ে আসার শিক্ষা দেয়। সামর্থবানদের সম্পদে হতদরিদ্র মানুষের হক রয়েছে। সেই হক সঠিকভাবে আদায় করতে হবে। তাহলে একদিকে আল্লাহর সন্তুষ্টি অর্জিত হবে, অপরদিকে অসহায় মানুষের মুখে হাসি ফুটবে।
তিনি বলেন, জামায়াত বাংলাদেশের সবুজ জমিনে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায়। মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। মানবতার কল্যাণে জামায়াত ছিল, আছে ও ভবিষ্যতেও থাকবে। ইনশাআল্লাহ। আসুন সামর্থ অনুযায়ী সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াই।
তিনি বৃহস্পতিবার সিলেট মহানগরীর শাহপরান পশ্চিম থানার ৩৬নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে সোনার বাংলা এলাকায় রামাদ¦ান ফুডপ্যাক উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ওয়ার্ড সভাপতি সাইফুল্লাহ মোহাম্মাদ তোফায়েলের সভাপতিত্বে ও সেক্রেটারী গোলাম রব্বানির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শাহপরান পশ্চিম থানা নায়েবে আমীর মাস্তার আব্দুর রব, প্রচার ও মিডিয়া সম্পাদক আহমদ আল মাসউদ, ৩৬নং ওয়ার্ড সেক্রেটারি গোলাম রাব্বানি, জামায়াত নেত ও ইকবাল আহমদ বাদল, সামসুল আলম ও মুমিনুর শাওন প্রমূখ।
Related News
গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন,Read More
সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামRead More



Comments are Closed