আজ থেকে বন্ধ থাকছে দেশের সব স্কুল-কলেজ ও মাদরাসা
বৈশাখী নিউজ ডেস্ক: আজ থেকে শুরু হলো পবিত্র রমজান মাস। এই উপলক্ষ্যে দেশের সব স্কুল, কলেজ ও মাদ্রাসায় ছুটি শুরু হচ্ছে। ইতোমধ্যে মাদ্রাসা ও কলেজে ছুটি কার্যকর হয়েছে গতকাল থেকে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পৃথক দুটি সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সংশোধিত তালিকা অনুযায়ী, আজ বৃহস্পতিবার থেকে দেশের সব সরকারি-বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে। এই ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। এ ক্ষেত্রে ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় পরের ২ দিন (শুক্র-শনি) ছুটি কাটাতে পারবেন শিক্ষক-কর্মচারীরা।
এদিকে গত ১৯ জানুয়ারি প্রকাশিত কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, গত ১৫ ফেব্রুয়ারি থেকে আগামী ২৬ মার্চ পর্যন্ত বন্ধ থাকছে মাদরাসা। এসব প্রতিষ্ঠানেও ক্লাস শুরু হবে আগামী ২৯ মার্চ।
Related News
বাদ পড়া শিশুদের হামের টিকাদান শুরু ২৬ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশে বর্তমানেRead More
ঢাকাসহ ৩৭ জেলায় তীব্র বজ্রপাতের শঙ্কা, হতে পারে ভারী বৃষ্টি
বৈশাখী নিউজ ডেস্ক: শনিবার রাত থেকে দেশের বিস্তীর্ণ অঞ্চলে তীব্র বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে বলেRead More



Comments are Closed