ভয়াবহ বিস্ফোরণে নারী-শিশুসহ নিহত অন্তত ১২
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের করাচিতে একটি তিনতলা আবাসিক ভবনের প্রথম তলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চার শিশু ও দুই নারী রয়েছেন।
এ ঘটনায় আরও অন্তত ১৪ জন আহত হয়েছেন বলে উদ্ধার কর্মকর্তারা জানিয়েছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) গভীর রাতে করাচির সোলজার বাজার নং–৩ এলাকার ভবনটিতে বিকট বিস্ফোরণের পর ভবনের একটি অংশ ধসে পড়ে।
স্থানীয়রা জানান, বিস্ফোরণের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয় ভবনের একাংশ।
পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ থেকেই বিস্ফোরণটি ঘটেছে। এটি সিলিন্ডার বা গ্যাস সাকশন মেশিন থেকে হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে।
উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে একে একে মরদেহ ও আহতদের বের করে আনে। নিহতদের মধ্যে ১০ বছর বয়সী নাজিয়া এবং ৬০ বছর বয়সী মোহাম্মদ রিয়াজ রয়েছেন। আরও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং একজনের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে।
আহতদের মধ্যে ১৪ বছর বয়সী এক কিশোরীকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়েছে। শিশুদেরও আহতদের তালিকায় রয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উদ্ধার কর্মকর্তারা জানিয়েছেন, এখনও দুজন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন। তবে ভবনের চারপাশের সরু রাস্তার কারণে ভারী যন্ত্রপাতি নিয়ে কাজ করতে বেগ পেতে হচ্ছে।
পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং নিরাপত্তা জোরদার করেছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
Related News
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More
জুমার নামাজের সময় মসজিদের কাছে বোমা হামলা, নিহত ১৬
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে মসজিদের কাছে বোমা হামলায় অন্তত ১৬ জনRead More



Comments are Closed