Main Menu

মানিকগঞ্জে মোটরসাইকেল দূর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, আহত ১

বৈশাখী নিউজ ডেস্ক: মানিকগঞ্জের ঘিওরে মোটর সাইকেল দূর্ঘটনায় এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১জন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ৯টার দিকে বরংগাইল-টাংগাইল আঞ্চলিক সড়কের বটতলা নতুন ব্রিজ এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে দুই বন্ধু আশিক ও আলামিন মোটরসাইকেল যোগে নাগরপুর থেকে মানিকগঞ্জের বরংগাইল যাচ্ছিল। পথে ঘিওর উপজেলার বটতলা নতুন ব্রিজ এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খুঁটিতে ধাক্কা লাগে। এতে দুজনই ছিটকে রাস্তার নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক আশিক মারা যায় ও আলামিন গুরুতর আহত হয়।

স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় আলামিনকে উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে ভর্তি করে।

নিহত আশিক (২২) কলিয়া কারিগরি স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং টাংগাইলের নাগরপুর উপজেলার মামুদনগর গ্রামের মওলা মিয়ার ছেলে। আর আহত আলামিন (৩২) ঝিনাইদাহ জেলার শোলকুপা থানার উত্তর কচুয়া গ্রামের মোঃ ফজল মিয়ার ছেলে। তিনি পেশায় টাইলস মিস্ত্রি।

ঘিওর থানার ওসি তদন্ত আব্দুর রাজ্জাক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত্রের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed