ইতালি পাঠানোর প্রলোভনে অর্থ আত্মসাৎ, মা-মেয়ে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে মানবপাচার ও প্রতারণার মামলায় ৩ নম্বর আসামি হাসেনা বেগম (৪৫) ও তার মেয়ে মামলার ৫ নম্বর আসামি শাস্তা বেগম (১৯)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
হাসেনা বেগম নবীগঞ্জ উপজেলার ৫ নম্বর আউশকান্দি ইউনিয়নের মো. নজরুল ইসলামের স্ত্রী এবং শাস্তা বেগম তাদের মেয়ে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরে নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে নবীগঞ্জ থানা পুলিশ। পরে তাদের থানা হেফাজতে নেওয়া হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বেতাপুর গ্রামের মো. আবু তাহের চৌধুরী তার ছেলে রায়হান চৌধুরীকে ইতালি পাঠানোর প্রলোভনে একটি সংঘবদ্ধ চক্রের কাছে বিপুল পরিমাণ অর্থ প্রদান করেন।
গ্রেপ্তারকৃতরা বিভিন্ন ধাপে নগদ ও ব্যাংকের মাধ্যমে টাকা গ্রহণ করে বিদেশে পাঠানোর আশ্বাস দিলেও শেষ পর্যন্ত তাকে লিবিয়ায় আটক রেখে আরও টাকা দাবি করে এবং নির্যাতন চালায়।
এ ঘটনায় ভুক্তভোগী আবু তাহের চৌধুরী নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় মোট ৮ জনকে আসামি করা হয়।
এজাহার অনুযায়ী, আসামীরা ব্যাংকের মাধ্যমে অর্থ গ্রহণ করে, যার মধ্যে ডাচ-বাংলা ব্যাংক-এর বিভিন্ন হিসাবে টাকা পাঠানোর তথ্য রয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে নবীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মানবপাচার চক্রের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
Related News
হবিগঞ্জে বিচ্ছুর কামড়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে বিচ্ছুর কামড়ে সৌরভ দেবনাথ (১৮) নামে এক কিশোরে মৃত্যু হয়েছে।Read More
হবিগঞ্জে ৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে পিকআপের ইঞ্জিনের ওপর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭ হাজার ৮০০Read More



Comments are Closed