সিকৃবিতে অনিয়মের প্রতিবাদে শিক্ষককে মারধরের অভিযোগ, ক্যাম্পাসে উত্তেজনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলামের অনিয়মের প্রতিবাদ করায় মোহাম্মদ মাহবুব ইকবাল নামের এক শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এ ঘটনার জেরে ক্যাম্পাসজুড়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
হামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রফেসর মোজাম্মেল হক। এ ঘটনায় আহত হয়েছেন প্রফেসর ড. মোহাম্মদ মাহবুব ইকবাল।
ভুক্তভোগী শিক্ষক অভিযোগ করেন, উপাচার্যের বিভিন্ন প্রশাসনিক অনিয়মের বিষয়ে প্রশ্ন ও প্রতিবাদ জানালে হঠাৎ করেই তাকে লক্ষ্য করে আক্রমণ করা হয়। হামলায় নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহমেদ। এ সময় আরও কয়েকজন জড়িত ছিলেন বলেও অভিযোগ করা হয়েছে।
হামলার ঘটনার পরপরই শিক্ষকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেক শিক্ষক একে ‘মত প্রকাশের ওপর সরাসরি আঘাত’ হিসেবে উল্লেখ করে দোষীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। শিক্ষকদের একটি অংশ জরুরি বৈঠকের প্রস্তুতিও নিচ্ছেন বলে জানা গেছে।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed