সিলেটে মাসব্যাপী কুরআন শিক্ষা প্রশিক্ষণ কোর্স শুরু ১ রমজান
বৈশাখী নিউজ ডেস্ক: শুদ্ধভাবে পবিত্র কুরআন তিলাওয়াত ও তাজবীদ শেখার লক্ষ্যে সিলেট নগরীতে মাসব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কোর্সের উদ্যোগ নেওয়া হয়েছে। কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশ-এর ব্যবস্থাপনায় ও পরিচালনায় এই কোর্সটি অনুষ্ঠিত হবে।
সিলেট নগরীর ঘাসিটুলা মজুমদারপাড়াস্থ জামিয়া ইসলামিয়া দারুল কুরআন বোর্ড কমপ্লেক্সে এই প্রশিক্ষণ কোর্সটি পরিচালিত হবে।
প্রতিদিন সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত পহেলা রমযান থেকে শুরু হয়ে ২৭শে রমযান পর্যন্ত কোর্সটি চলবে। কোর্সটির প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন বিশ্বখ্যাত ক্বারী ও ওস্তাদগণ।
কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহা-পরিচালক শায়খুল কোররা মাওলানা মোজ্জাম্মিল হোসাইন চৌধুরী, চট্টগ্রাম ফাজিল-পটিয়া মাদ্রাসার সাত ক্বিরাতের ক্বারী হাফিজ মাওলানা আব্দুল ওয়ারিছ।
এছাড়াও প্রশিক্ষক হিসেবে থাকবেন হাফিজ মাওলানা সাত ক্বিরাতের ক্বারী মাহফুজ হোসাইন চৌধুরী।
শুদ্ধভাবে পবিত্র কুরআন শিখতে আগ্রহী যে কেউ এই কোর্সে অংশগ্রহণ করতে পারবেন। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য সরাসরি বোর্ড কমপ্লেক্স বা নির্ধারিত যোগাযোগ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তি
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed