সিলেটের বুরজান চা কারখানা থেকে ৬ জুয়াড়ী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের খাদিম চা বাগানের বুরজান চা কারখানা এলাকা থেকে ৬জনকে গ্রেপ্তার করেছে পুলিশে মহানগর গোয়েন্দা বিভাগ। তাদের অভিযোগ, ওই ৬জন পেশাদার জুয়াড়ী।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, শনিবার রাত পৌণে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুরজান চা কারখানার মাঝলাইনের শংকর ছত্রীর বসত ঘর থেকে প্রকাশ্যে ঝান্ডু-মুন্ডুজাতীয় জুয়া খেলার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, এয়ারপোর্ট থানার খাদিম চা বাগানের কুশেন্দ্র ছত্রীর ছেলে শংকর ছত্রী (৩৮), মৃত নরেন ডিব্রার ছেলে ইরাক চিচাম (২৭). কুকিল বাউরীর ছেলে শিতেশ বাউরী (২৭), মৃত বাবুল লোহার ছেলে সজীব লোহার (২৬). শ্রীধাম ছত্রীর ছেলে অধীর ছত্রী (৩৪) ও কানন ছত্রীর ছেলে দিবাকর ছত্রী (২৩)।
তাদের সবার বিরুদ্ধে ননএফআইআর মামলা (নং ৭৫/১৪/০২/২৬) দায়ের করে সবাইকে আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed