Main Menu

‘শান্তিপূর্ণ ভাবে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ায় বাংলাদেশ জিতেছে’

বৈশাখী নিউজ ডেস্ক: শত অনিশ্চয়তা ও প্রতিকুলতা কাটিয়ে বহুল প্রত্যাশিত ঐতিহাসিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ভাবে শেষ হওয়ার প্রেক্ষিতে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক প্রতিক্রিয়া সভা ১৫ ফেব্রুয়ারি রবিবার দুপুরে সিলেট নগরীর বন্দরবাজারের কুদরত উল্লাহ মসজিদ মার্কেটস্থ তয় তলায় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন এর পরিচালনায় সভায় নেতৃবৃন্দ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হওয়ায় অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, নির্বাচন কমিশন ও সেনাবাহিনী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি পুণ্যভূমি বৃহত্তর সিলেট, সিলেট জেলা ও মহানগরে জাতীয় সংসদ নির্বাচন খুবই শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে, যা দেশের অন্য যেকোন স্থানের চেয়ে ভাল। এজন্য বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম সহ আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন নেতৃবৃন্দ। মোটকথা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ভাবে শেষ হওয়ার বাংলাদেশ জিতেছে।

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের নেতৃবৃন্দ সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দ দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে সিলেট বিভাগের উন্নয়নের স্বার্থে জাতীয় সংসদে ও জাতীয় সংসদের বাইরে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

সভায় বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য নেছারুল হক চৌধুরী বুস্তান স্যার, কেন্দ্রীয় সহ সভাপতি ডাঃ অরুণ কুমার দেব, মোঃ লায়েক মিয়া, আইন বিষয়ক সম্পাদক- অরুণ চন্দ্রনাথ এডভোকেট, কেন্দ্রীয় সদস্য মাহবুব ইকবাল মুন্না, যুব ফোরামের যুগ্ম আহবায়ক শিক্ষানবিশ আইনজীবী তামিম রহমান চৌধুরী, যুগ্ম আহবায়ক জুয়েল আহমদ নিপু, মিজানুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed