শাহপরানে বয়স্ক, বিধবা ও অসহায়দের মধ্যে ২৪ লক্ষ টাকা বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহপরানে ইনসান এইড এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে বয়স্ক ও বিধবা ভাতা এবং অসহায় ৫ শতাধিক মানুষের মধ্যে এককালীন সহায়তা হিসেবে নগদ ২৪ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।
ইনসান এইড এর চেয়ারপার্সন হাফেজ মাওলানা ইউসুফ সালেহ এর দিক নির্দেশনায় ১৪ ফেব্রুয়ারি শনিবার দুপুরে নগরীর শাহপরানের ইসলামাবাদস্থ ইনসান এইড সেন্টারের হলরুমে আয়োজিত অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খুশনুর রুবাইৎ বলেছেন, সরকারের পাশাপাশি ইনসান এইড দেশের দরিদ্র জনগোষ্ঠির কল্যাণ ও জীবন মান উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে। শিক্ষা, চিকিৎসা, মানব সেবা সহ পবিত্র রমজান উপলক্ষে দরিদ্রদের মধ্যে নগদ অর্থ, বয়স্ক ও বিধবা ভাতা বিতরণ করা একটি মহতী ও প্রশংসনীয় উদ্যোগে। তিনি বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকা শক্তি। তারা প্রবাসে থেকেও দেশের গরীব অসহায় মানুষের কল্যাণে সহায়তা প্রদানের মাধ্যমে মানবসেবায় ভূমিকা পালন করছেন। তিনি ইনসান এইডের মানবিক কাজগুলোর ভূয়সী প্রশংসা করে অন্যান্য সামাজিক সংগঠনগুলোকেও দেশ, জাতি ও মানবতার কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।
ইনসান এইড এর এসিস্ট্যান্ট ট্রেজারার মুজিবুল হক এর সভাপতিত্বে ও অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইনসান এইডের সদস্য রুহুল আমিন সেলিম, আইডিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর নাজমুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনসান এইডের ওভাসিস ডেভেলাপম্যান্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার নূর উদ্দিন।
স্বেচ্ছাসেবক শামসুল আলম জাকারিয়ার উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট পল্লীবিদ্যুৎ বোর্ড-১ এর সচিব আব্দুল হাই।
হাফিজ আতিকুর রহমানের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সুচিত অনুষ্ঠানে ইনসান এইডের প্রজেক্ট অফিসার হাবিবুর রহমান হাবিব, রুবেল আহমদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বয়স্ক, বিধবা ভাতা ও অসহায় মানুষদের মধ্যে এককালীন নগদ অর্থ সহায়তা এবং পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে ৫ শতাধিক মানুষের মধ্যে নগদ প্রায় ২৪ লক্ষ টাকা বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
বক্তারা ইনসান এইড এর মত অন্যান্য সামাজিক সংগঠন ও দানশীল ব্যক্তিগণকে স্ব স্ব অবস্থান থেকে মানব কল্যাণে কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি
Related News
জলাতঙ্ক নির্মূলে সিলেটে শুরু হলো কুকুরের টিকাদান কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে বেওয়ারিশ ও পোষাRead More
নিরাপত্তাহীনতায় উত্তর কালনীরচরবাসী, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার উত্তর কালনীরচর গ্রামের বাসিন্দারা হামলা, বাড়িঘরRead More



Comments are Closed