Main Menu

নড়াইলে জামায়াত কর্মীর মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: নড়াইল সদর উপজেলা বিছালী ইউনিয়নের মির্জাপুর দক্ষিণপাড়া এলাকায় এক জামায়াত কর্মীর মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

Manual5 Ad Code

শনিবার (১৪ ফেব্রুয়ারী) ভোর রাতে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।

রাজনৈতিক কারণে দুর্বৃত্তরা তাঁর মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছে বলে মনে করছে ভূক্তভোগী আজিজুল হাকিম।

ভুক্তভোগী আহসান আজিজুল হাকিম (৩২) জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী বিছালী ইউনিয়ন শাখার বাইতুল মাল সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সদ্য শেষ হওয়ায় জাতীয় সংসদ নির্বাচনে তিনি নড়াইল-১ আসনের পরাজিত জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সারের ইউনিয়ন নির্বাচন পরিচালকের দায়িত্ব পালন করেন।

Manual4 Ad Code

আহসান আজিজুল হাকিমের দাবি, শুক্রবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে তাঁর বাড়ির উঠানে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি চলাফেরা করে। বিষয়টি টের পেয়ে তিনি বাইরে বের হলে তারা দৌড়ে পালিয়ে যায়। পরে ভোররাত চারটার দিকে বিকট শব্দ শুনে তিনি জানালা খুলে দেখেন তাঁর ব্যবহৃত ডায়াং ৮০ সিসি মোটরসাইকেলটিতে আগুন জ্বলছে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে মোটরসাইকেলের বেশ কিছু অংশ পুড়ে যায়।

Manual6 Ad Code

তিনি অভিযোগ করেন, নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করায় শত্রুতাবশত দুর্বৃত্তরা তাঁর মোটরসাইকেলে আগুন দিতে পারে। তিনি এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

Manual4 Ad Code

বিছালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মো. হাসিবুর মোল্যা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যান। এ ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে বলেন, ‘রাজনৈতিক মতভেদের কারণে কারও ক্ষতি করা উচিত নয়। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাই।’

এ বিষয়ে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওলি মিয়া বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code