Main Menu

সিলেটে ৮দিন ধরে কিশোর তুহিন নিখোঁজ

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর ২১নং ওয়ার্ডের শিবগঞ্জ সোনারপাড়ার নবারুন ১৬৪নং বাসা থেকে তুহিন মিয়া (১৫) নামক এক কিশোর গত ৮ দিন ধরে নিখোঁজ রয়েছে।

Manual2 Ad Code

গত ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে তুহিন মিয়া ব্যবসার কাজে যাওয়ার কথা বলে তার বাসা থেকে বের হয়। এরপর সে আর বাসায় ফিরে আসেনি।

তুহিনের পিতা সেবুল মিয়া সহ আত্মীয়-স্বজন বহু খোঁজা-খুজি করেও তার সন্ধান পাননি। তাকে ফিরে পেতে তার অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে আছেন।

Manual7 Ad Code

তুহিন পেশায় আচার বিক্রেতা। সে মহানগরীর শিবগঞ্জ এলাকায় হেটে হেটে আচার বিক্রি করতো। তার উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। গায়ের রং শ্যামলা। মাথার চুলের রং কালো। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। তার মূল বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সদর এলাকায়।

এ ব্যাপারে তুহিনের পিতা মোঃ সেবুল মিয়া ১৪ ফেব্রুয়ারি শনিবার এসএমপি’র শাহপরান থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। ডায়েরী নং- ৬০৮। তার পিতা মো. সেবুল মিয়ার মোবাইল নম্বর ০১৭৯৯ ৮১০০২৭।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code