হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ২৫
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার লাখাই উপজেলাে ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বামৈ ইউনিয়নের মারুগাছ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ দিন আগে মারুগাছ গ্রামের সাইফুল ইসলামের শিশুপুত্র ও মোস্তাক মিয়ার শিশুপুত্রের মধ্যে ফুটবল খেলা নিয়ে বাকবিতণ্ডা হয়। ওই ঘটনার জের ধরে দুই পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ ছড়িয়ে পড়ে এবং এলাকায় উত্তেজনা বিরাজ করে।
শনিবার সকালে উভয় পক্ষ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন।
খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালসহ স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন— গিয়াস উদ্দিন (৪০), মিন্টু মিয়া (৪৫), রাসেল মিয়া (৩৫), সহিদুল মিয়া (৩৫), আলমগীর মিয়া (৪৫), ফয়সল মিয়া (৪০), সোহাগ মিয়া (১৬), রিদয় মিয়া (১৮), রুমান মিয়া (২৪), রিফাত মিয়া (১২), কাইয়ুম মিয়া (৩৫), জুনায়েদ মিয়া (২৪), আতিকুল মিয়া (২০) ও আলামিন (৩০)।
এ বিষয়ে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাখী রানী দাস জানান, দুই শিশুর ফুটবল খেলা নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। মাইকিং করে লোকজন জড়ো করার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Related News
হবিগঞ্জে বিচ্ছুর কামড়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে বিচ্ছুর কামড়ে সৌরভ দেবনাথ (১৮) নামে এক কিশোরে মৃত্যু হয়েছে।Read More
হবিগঞ্জে ৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে পিকআপের ইঞ্জিনের ওপর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭ হাজার ৮০০Read More



Comments are Closed