আ.লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা!
বৈশাখী নিউজ ডেস্ক : পঞ্চগড় সদর উপজেলায় ভোটে জয়ের পরেই কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের একটি ইউনিয়ন অফিস খুলে দিয়েছেন বিএনপি নেতা ও সদর উপজেলা সভাপতি আবু দাউদ প্রধান।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে চাকলাহাট ইউনিয়নের এই অফিস খোলা হয় এবং তিনি স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলার মাধ্যমে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এই ঘটনা ভিডিওর মাধ্যমে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নানা মন্তব্য শুরু হয়।
ভিডিওতে দেখা যায়, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান বুলেট বলছেন, “সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান আজ আমাদের ইউনিয়ন অফিস তালামুক্ত করে অবমুক্ত করেছেন।” স্থানীয় মুক্তিযোদ্ধা আবুল হোসেনও জানিয়েছেন, “আমাদের নামে মিথ্যা মামলা হয়েছে, সেখান থেকে যেন আমাদের রক্ষা করা হয়।”
সাবেক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আনিসুজ্জমান স্বপন বলেন, “বাংলাদেশের পতাকা ও মুক্তিযুদ্ধ নিয়ে কেউ ছিনিমিনি খেলার চেষ্টা করলে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব। দলমত নির্বিশেষে সবাই এলাকায় থাকতে চাই।”
বিএনপি নেতা আবু দাউদ প্রধান বলেন, “দীর্ঘ ১৮ বছর পর আমাদের বিজয় হয়েছে। স্বাধীনতার উভয়পক্ষের শক্তিগুলো এক হয়ে মেন্ডেট দিয়েছে। এলাকায় কোনো উত্তেজনা সৃষ্টি না করার জন্যই অফিসটি খোলা হয়েছে। আগে জামায়াত এই অফিস তালাবদ্ধ করেছিল। আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না।”
মুক্তিযোদ্ধা আবুল হোসেন আরও বলেন, “এই অফিসটি জামায়াতের লোকেরা তালাবদ্ধ করে রেখেছিল। আজ আবু দাউদ প্রধানসহ এলাকার মানুষদের সঙ্গে এটি খুলে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। আপাতত আমরা এখানে বসব; আওয়ামী লীগের কোনো কার্যক্রম এখন এই অফিস থেকে হবে না।”
Related News
শরতের বিদায়বেলায় পঞ্চগড়ে সন্ধ্যা নামলেই বাড়ছে ঠান্ডা, হালকা কুয়াঁশা
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: দিনে রোদের তেজ, সন্ধ্যা নামতেই হিমেল বাতাস। রাত গভীরRead More
ট্রাকচাপায় পথচারী ২ নারী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটে ট্রাকের চাপায় ফজিলা বেগম ও জহিলা বেগম নামে পথচারী দুই নারীRead More



Comments are Closed