সিলেটের ১৮টি আসনে বিএনপি, ১টিতে জামায়াত জোট এগিয়ে
বৈশাখী নিউজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনের ১৮টিতে এগিয়ে রয়েছে বিএনপির প্রার্থীরা। আর ১টি আসনে এগিয়ে রয়েছে জামায়াতে ইসলামী জোটের প্রার্থী।
বৃহস্পতিবার রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এসব প্রার্থীরা এগিয়ে ছিলেন।
প্রার্থীদের নির্বাচনী কার্যালয় থেকে প্রাপ্ত ফলাফল সূত্রে জানা গেছে, বিভাগের ১৯টি আসনের মধ্যে কোথাও জয়ের মতো অবস্থানে নেই জামায়াতের প্রার্থীরা। তবে সিলেট-৫ আসনে জামায়াত নেতৃত্বাধিক ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিস নেতা মুফতি আবুল হাসানের জয় অনেকটা নিশ্চিত বলে জানা গেছে।
প্রার্থীদের এজেন্টদের মাধ্যমে প্রাপ্ত তথ্য মতে, সিলেট ১ আসনে খন্দকার খন্দকার মুক্তাদির (বিএনপি), সিলেট ২ আসনে তাহসিনা রুশদির লুনা (বিএনপি), সিলেট ৩ আসনে এম এ মালেক (বিএনপি), সিলেট ৪ আসনে আরিফুল হক চৌধুরী (বিএনপি) সিলেট ৫ আসনে আবুল হাসান (মজলিস) এবং সিলেট ৬ আসনে এমরান আহমদ চৌধুরী (বিএনপি) জিততে চলছেন।
সুনামগঞ্জ ১ আসনে কামরুজ্জামান কামরুল (বিএনপি), সুনামগঞ্জ ২ আসনে নাসির উদ্দীন চৌধুরী (বিএনপি), সুনামগঞ্জ ৩ আসনে কয়সর আহমেদ (বিএনপি),
সুনামগঞ্জ ৪ আসনে নুরুল ইসলাম নুরুল (বিএনপি), সুনামগঞ্জ ৫ আসনে কলিম উদ্দিন মিলন (বিএনপি) জয় পেতে যাচ্ছেন।
মৌলভীবাজার ১ আসনে নাসির উদ্দিন মিঠু (বিএনপি), মৌলভীবাজার ২ আসনে শওকতুল ইসলাম শকু (বিএনপি), মৌলভীবাজার ৩ আসনে এম নাসের রহমান (বিএনপি), মৌলভীবাজার ৪ আসনে হাজী মুজিবুর রহমান চৌধুরী (বিএনপি)।
হবিগঞ্জ ১ আসনে ড.রেজা কিবরিয়া (বিএনপি), হবিগঞ্জ ২ আসনে ডা.সাখাওত হাসান জীবন (বিএনপি), হবিগঞ্জ ৩ আসনে জি কে গউছ (বিএনপি), হবিগঞ্জ ৪ আসনে এস এম ফয়সল (বিএনপি) জয় পেতে যাচ্ছেন।
তবে রাত ১১ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে একটি আসনের ফলাফলও ঘোষণা করা হয়নি।
বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬। দিনভর চলা এ নির্বাচনে ভোট প্রদানের হার ছিলো তুলনামূলক কম। দিন শেষে সিলেটের ৬ আসন মিলিয়ে ভোট পড়েছে গড়ে ৪৮.১৫ শতাংশ।
সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সিলেট-১ আসনের সদর উপজেলায় ৫৫.৮৯ শতাংশ, সিলেট মহানগর-১ এলাকায় ৪০ শতাংশ, সিলেট মহানগর-২ এলাকায় ৪১.১৮ শতাংশ, সিলেট মহানগর-৩ এলাকায় ৪৩.০৬ শতাংশ, সিলেট মহানগর-৪ এলাকায় ৪৯.৯৬ শতাংশ ভোট পড়েছে।
সিলেট-২ আসনের ওসমানীনগর উপজেলায় ৪২.২৭ শতাংশ, বিশ্বনাথ উপজেলায় ৪৯.৫৬ শতাংশ ভোট পড়েছে।
সিলেট-৩ আসনের দক্ষিণ সুরমা উপজেলায় ৪৪.৬৭ শতাংশ, ফেঞ্চুগঞ্জ উপজেলায় ৪৭.২০ শতাংশ, বালাগঞ্জ উপজেলায় ৫৩. ১৯ শতাংশ ভোট পড়েছে।
সিলেট-৪ আসনের কোম্পানীগঞ্জ উপজেলায় ৫৫.০১ শতাংশ, গোয়াইনঘাট উপজেলায় ৫৩. ১৪ শতাংশ, জৈন্তাপুর উপজেলায় ৫০.১১ শতাংশ ভোট পড়েছে।
সিলেট-৫ আসনের কানাইঘাট উপজেলায় ৪৯.৪৬ শতাংশ, জকিগঞ্জ উপজেলায় ৫৪.৭২ শতাংশ ভোট পড়েছে। এছাড়া সিলেট-৬ আসনের গোলাপগঞ্জ উপজেলায় ৪৬ শতাংশ ও বিয়ানীবাজার উপজেলায় ৪২.৩৪ শতাংশ ভোট পড়েছে।
Related News
পাহাড়ি ঢলে বিপর্যস্ত জাফলংয়ের পর্যটন ব্যবসায়ীরা
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: উজান থেকে নেমে আসা আকস্মিক পাহাড়ি ঢলে মারাত্মক বিপর্যয়েরRead More
কোম্পানীগঞ্জে মসজিদে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে মসজিদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শুভ আহমেদ নামের একRead More



Comments are Closed