সুনামগঞ্জে সিএনজি বোঝাই বিদেশি রাইফেলসসহ অস্ত্রের চালান জব্দ, গ্রেপ্তার ১
বিশেষ প্রতিনিধি: সুনামগঞ্জে সিএনজি চালিত অটোরিক্সা বোঝাই অস্ত্রের চালান জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অস্ত্র পরিবহন কাজে থাকা সিএনজি চালককে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়।
গ্রেপ্তারকৃত সিএনজি চালকের নাম ঠিকানা প্রকাশ না করলেও সেনাবাহিনী জানিয়েছে অস্ত্রসহ জব্দকৃত যাবতীয় মালামাল শান্তিগঞ্জ থানায় জমা দেয়া হয়েছে।
সেনা সুত্র জানায়, সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের ৫৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটি টহল দল বুধবার সন্ধায় জেলার শান্তিগঞ্জে চেকপোষ্টে একটি সিএনজি চালিত অটোরিক্সা সন্দেহজনক হলে তল্লাশী চালায়।
তল্লাশীকালে ওই অটোরিক্সা থেকে একটি ৫.৫৬ মিমি বিদেশি রাইফেল, একটি স্নাইপার সদৃশ্য অস্ত্র, একটি একনলা রাইফেল, নয়টি .২২ রাইফেল ও পাঁচটি পেট্রোল বোমা, সাতটি ককটেল, একটি ৪০০ ওয়ার্ট স্পার্ক জেনারেটর ইলেকট্রিক এমপিফায়ার, চারটি চাইনিজ কুড়ালসহ অন্যান্য ১১টি প্রাণঘাতী মারণাস্ত্র, নির্বাচন বিরোধী অবৈধ লিফলেট, অস্ত্র পরিবহনকারী সিএনজি জব্দ করা।
Related News
শান্তিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবারRead More
ছাতকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগ, নিন্দার ঝড়
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে মানসিকRead More



Comments are Closed