Main Menu

কোম্পানীগঞ্জে জাল ভোট দিতে গিয়ে আটক ৩

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় জাল ভোট দেওয়ার সময় তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দুটি ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে জাল ভোট দেওয়ার অভিযোগে দুইজনকে আটক করা হয়। তারা হলেন বর্ণি মাঝপাড়ার ইসমাইল আলীর ছেলে কাউসার এবং সাহিদ আলীর ছেলে ফাহিম আহমদ। একই দিনে রনিখাই হুমায়ূন রশীদ চৌধুরী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে একই অভিযোগে আরও একজনকে আটক করা হয়।

এ তথ্যটি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, জাল ভোট দেওয়ার সময় মোট তিনজনকে আটক করা হলেও রনিখাই হুমায়ূন রশীদ চৌধুরী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে আটক একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় যাচাই-বাছাই শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Share





Related News

Comments are Closed