সিলেটে সাড়ে ৬ ঘণ্টায় ভোট পড়েছে ৩৫ শতাংশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে দুপুর ২টা পর্যন্ত ৩৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
দুপুর পর্যন্ত সিলেটের কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কেউ কোন অভিযোগ করেননি বলে জানান তিনি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সিলেটের ৬টি আসনে ভোটগ্রহণ শুরু হয়। সাড়ে ৬ ঘণ্টা ভোটগ্রহণ শেষে ৩৫ শতাংশ ভোট পড়ার তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা।
নগরীর শিবগঞ্জ এলাকার নবীনচন্দ্র প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার তোফায়েল আহমদ চৌধুরী দুপুর দেড়টায় জানান, এই কেন্দ্রে ৩ হাজার ২৭০ ভোটের মধ্যে ৮৮৭টি ভোট পড়েছে।
এমসি কলেজের নারী কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. সাইফুদ্দিন জানান, এই কেন্দ্রের ৩ হাজার ৫৬২ ভোটের মধ্যে দুপুর ২টা পর্যন্ত ৯৫৯টি ভোট পড়েছে।
এই কেন্দ্রে ভোট দেয়া অর্পিতা দেব দৃষ্টি বলেন, ভোটের পরিবেশ ভালো। কেন্দ্রে কোন ভিড় নেই। সহজেই ভোট দিতে পেরেছি।
Related News
কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করা হবে: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, শারীরিকRead More
সিলেটে নজরুলের আগমনের শতবর্ষে শাবিপ্রবিতে আন্তর্জাতিক বাংলা ভাষা ও সাহিত্য সম্মেলন
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথমবারের মতো শুরু হয়েছে আন্তর্জাতিক বাংলাRead More



Comments are Closed