হবিগঞ্জে দু’পক্ষের তুমুল সংঘর্ষ, আহত ৩০
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় রাস্তা ভরাট করে পানি নিষ্কাশনের নালা বন্ধ করাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বামৈ ইউনিয়নের কাটিহারা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের বাসিন্দা আব্দুল কাদির একটি রাস্তা ভরাট করলে এলাকার পানি নিষ্কাশনের নালা বন্ধ হয়ে যায়। এতে জলাবদ্ধতার আশঙ্কা তৈরি হয়। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ গ্রামবাসী বাধা দিলে আব্দুল কাদিরের লোকজনের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
লাখাই থানার ওসি মো. জাহিদুল হক বলেন, রাস্তা ভরাটকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Related News
হবিগঞ্জে বিচ্ছুর কামড়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে বিচ্ছুর কামড়ে সৌরভ দেবনাথ (১৮) নামে এক কিশোরে মৃত্যু হয়েছে।Read More
হবিগঞ্জে ৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে পিকআপের ইঞ্জিনের ওপর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭ হাজার ৮০০Read More



Comments are Closed